বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প

 

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছা উপজেলায় অসহায়-দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুকদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পিস ফাউন্ডেশন ও নাহার এর সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শামছুর রহমান ফাউন্ডেশন, সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ও আইসিডির বাস্তবায়নে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে পাইকগাছার প্রত্যন্ত অঞ্চলের ২ হাজারেরও বেশি নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং বিনামূল্য ঔষধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাতুল হুদা ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম, সদস্য সচিব ইকবাল হোসেন, আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক),শামসুর রহমান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তামিম রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পিস ফাউন্ডেশন ও নাহার এর সদস্যবৃন্দ, ফিরোজ আহমেদ, সোহেল আহমেদ, জাহিদুল ইসলাম, রুহুল কুদ্দুস, হারুন-অর-রশিদ ও জাকির হোসেন।

চিকিৎসা সেবা নিতে আসা উমা রানী বলেন, আমি গোপালপুর থেকে চিকিৎসা নিতে এসেছি, শুনেছি এখানে ভালো ডাক্তার এসেছে। আমার সমস্যা দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

২

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৩

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৪

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৫

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৬

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৭

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৮

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৯

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১০

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১১

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১২

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৪

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৫

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৬

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৭

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৮

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৯

জবি ছাত্রী হলে চুরি

২০