বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ড্রেনের পা‌নি‌তে রাস্তায় জলাবদ্ধতা, অথচ খা‌লে পা‌নি নেই’

ডেস্ক রিপোর্ট: ‘ড্রেনের পা‌নি‌তে রাস্তায় জলাবদ্ধতা, অথচ খা‌লে পা‌নি নেই। এখনই এই অবস্থা, বর্ষা মৌসু‌মে বা‌ড়ি ঘ‌রে বসবাস করাই ক‌ঠিন হ‌য়ে‌ যা‌বে। বাস্তব এ অবস্থা উপল‌ব্ধি কর‌লেও পৌর কর্তৃপক্ষ কোন উদ্যোগ নি‌চ্ছে না। এখনই শহ‌রের পা‌নি প্রাণ সা‌য়ের খাল দি‌য়ে নিষ্কাশ‌নের উদ্যোগ নি‌তে হ‌বে ও বাধাসমূহ অপসারণ কর‌তে হ‌বে।’

শনিবার (১১ এপ্রিল) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত জেলা নাগরিক কমিটির সভায় এভাবেই উদ্বেগ প্রকাশ করেন সদস্যরা।

একই সাথে সভায় জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত রেললাইন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, বিকল্প বাইপাস সড়ক নির্মাণ, যানজট নিরসন, জ্বালানি সংকট মোকাবিলা, নদী ভাঙন রোধ, জলাবদ্ধতা দূরীকরণ এবং সাতক্ষীরা পৌরসভাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়ন এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুততম সময়ে শুরু করার জোরালো দাবি উত্থাপন করা হয়।

সভায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি প্রস্তাবিত ২১ দফা বাস্তবায়নে সংসদ সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনকে সাথে নিয়ে একটি বৃহত্তর ‘নাগরিক সভা’ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ আশেক ই-এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাশ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সিনিয়র সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, সনাক-সাতক্ষীরার সাবেক সভাপতি হেনরী সরদার, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, অ্যাড. আসাদুজ্জামান দিলু, মানবাধিকার কর্মী মাধব দত্ত, অ্যাড. মুনীরউদ্দীন, উন্নয়ন কর্মী মহুয়া মঞ্জুরী, বিএম জুলফিকার রায়হান, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, মুনসুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১০

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১১

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১২

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৩

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৪

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৫

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৬

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৭

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৮

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৯

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

২০
error: Content is protected !!