বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদের টাকা না পেয়ে শ্যালকের তিনটি গরু নিয়ে গেলেন ভগ্নিপতি

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা না পেয়ে বিল থেকে শ্যালকের তিনটি গরু নিয়ে গেলেন ভগ্নিপতি।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্যালক অহিদুল ইসলাম বাদী হয়ে শ্যামনগর থানায়
তার ভগ্নিপতি মোঃ লিয়াকাত আলী, বোন মর্জিনা খাতুন ও ভগ্নিপতির ভাই শাহজান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পানখালী গ্রামের মোঃ লিয়াকত আলীর সাথে তার শ্যালক সেন্ট্রাল কালিনগর গ্রামের মোঃ অহিদুল ইসলামের সুদের লেনদেন ছিল।

অহিদুল ইসলামের দাবি, তারা পাওনা টাকা পরিশোধ করেছেন।

এরই মধ্যে লিয়াকত আলী, তার স্ত্রী মর্জিনা খাতুন ও ভাই শাহজাহান আলী গাজীসহ কয়েকজন মিলে পাওনা টাকা না দেওয়ায় গত ১১ এপ্রিল বাড়ির পাশের বিলে বেধে রাখা অহিদুলের একটি এঁড়ে গরু, একটি গাভী ও একটি বকনা গরু জোরপূর্বক পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় এবং অন্যত্র বিক্রি করে দেয়।

এবিষয়ে লিয়াকত গরু ধরে আনার বিষয়টি স্বীকার করে বলেন, আমি টাকা পাবো, তাই গরু ধরে এনেছি।

এদিকে, খোঁজখবর নিয়ে জানা গেছে, লিয়াকত আলীর কাছ থেকে সুদে ৮০ হাজার টাকা নেন তার শ্বশুর। এ বাবদ তিনি ইতোমধ্যে ৯৬ হাজার টাকা পরিশোধও করেছেন। কিন্তু চক্রাকারে বৃদ্ধি পাওয়ায় এখনো বেশ কিছু টাকা পাওনা আছে লিয়াকতের। যা ক্রমান্বয়ে আরও বাড়ছে।

শ্যামনগর থানার এএসআই মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

২

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৩

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৪

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৫

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৬

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

৭

জবি ছাত্রী হলে চুরি

৮

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

৯

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১০

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১১

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১২

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৩

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৫

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৬

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

১৭

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

১৮

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

১৯

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

২০