বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় বিষধর সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজেদের রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ পায়ে তীব্র ব্যথা অনুভব করেন বিথী খাতুন। প্রথমে গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে পরিবারের সদস্যরা তার পায়ে সাপে কামড়ের চিহ্ন দেখতে পান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বেলা প্রায় ১১টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল সরদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ডা. ফয়সাল সরদার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে, বিথী খাতুনের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

লিওনেল মেসির বাবা আর নেই

১০

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১১

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৩

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৪

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৫

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৬

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৭

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৮

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

১৯

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

২০
error: Content is protected !!