The Editors
১৩ এপ্রিল ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়

বিনোদন ডেস্ক: ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সোমবার (১৩ এপ্রিল)।

মুম্বাইয়ের শিবাজী পার্কে শেষকৃত্য পালনের আগে এই সঙ্গীতশিল্পীকে শেষ বিদায় জানাতে তার লোয়ার পারেলের বাড়িতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

আত্মীয়-স্বজন থেকে শুরু করে অনুরাগী, রাজনীতিবিদ, মুম্বাইয়ের সঙ্গীত ও অভিনয় জগতের ব্যক্তিত্বরা তাকে শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন।
শ্রদ্ধানুষ্ঠানের আগে আশার শায়িত দেহে দেশের জাতীয় পতাকা জড়িয়ে দেওয়া হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও শ্রদ্ধা জানাতে আশা ভোঁসলের বাসভবনে উপস্থিত হন।

ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, অভিনেতা রিতেশ দেশমুখ, টাবুসহ অনেক তারকাকে দেখা যায় লোয়ার পারেলে।
শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে শিবাজী পার্কে আশার শেষকৃত্য সম্পন্ন হবে।

গত শনিবার (১১ এপ্রিল) অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে। হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্টও ছিল। চিকিৎসকরা জানান, তার মাল্টি-অর্গান ফেলিওর দেখা দেয়। এই অসুস্থতা নিয়ে রোববার (১২ এপ্রিল) তার মৃত্যু হয়।

দীর্ঘ কর্মজীবনে আশা ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১০

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১১

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১২

ফের বাড়লো গ্যাসের দাম

১৩

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৪

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৫

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

১৬

এবি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

১৭

কালিগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

১৮

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার, টিকা পাবে ৬ মাস-৫ বছরের শিশুরা

১৯

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

২০