বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রোমান্টিক আবহে শাকিব-সাবিলা

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ পেল সিনেমার দ্বিতীয় পোস্টার। এতে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে দেখা গেল সাবিলা নূরকে।

পোস্টারে দেখা যায়, প্রকৃতির সবুজে ঘেরা পরিবেশে রোমান্টিক আবহে বসে আছেন শাকিব ও সাবিলা। শাকিব খানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর সেই স্পর্শে ডুবে থাকা শাকিবও চোখ বন্ধ করে অনুভব করছেন মুহূর্তটি।

পোস্টারটি শাকিব খানের ফেসবুক পেজ থেকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে।’

এর আগে গত ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছিল রকস্টার সিনেমার প্রথম পোস্টার।

চোখে কালো সানগ্লাস, পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফপ্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও- এমন পোজে হাজির হয়েছিলেন ওই পোস্টারে।
রকস্টার পরিচালনা করছেন আজমান রুশো। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, শাকিব খানের আইডিয়ায় নির্মিত হচ্ছে রকস্টার। তিনিই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালকের কাছে। তারপর রকস্টার সিনেমার গল্প লেখা হয়।

এটি শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবার পর্দায় জুটি হয়েছিলেন তারা। গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে রকস্টারের শুটিং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০