shimulsheikh862@gmail.com
১৬ এপ্রিল ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন গায়ক জুবিন

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। অনেকটা গোপনেই শৈশবের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই গায়ক। উত্তরাখণ্ডে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

একটি সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। জুবিন নিজে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও নবদম্পতির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে জুবিনকে বিয়ের পোশাকে দেখা গেছে। যদিও কনের পরিচয় গোপন রাখা হয়েছে।

উত্তরাখণ্ডের দেরাদুনে জন্ম জুবিনের। ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে সবার নজর কাড়েন তিনি। রিয়েলিটি শো-তে বিজয়ী হতে না পারলেও জাদুকরী কণ্ঠের মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ ছবির ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে তিনি প্লেব্যাক করেন।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জুবিনকে। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং হৃতিক রোশনের ‘কাবিল’ ছবির গানগুলো দিয়ে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান।

তার ঝুলিতে রয়েছে ২০০টিরও বেশি গান। এর মধ্যে ‘তুম হি আনা’, ‘লুট গেয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শেহর’ এবং ‘শেরশাহ’ সিনেমার জনপ্রিয় গান ‘রাতান লম্বিয়াঁ’ শ্রোতাদের মুগ্ধ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১০

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১১

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১২

ফের বাড়লো গ্যাসের দাম

১৩

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৪

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৫

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

১৬

এবি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

১৭

কালিগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

১৮

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার, টিকা পাবে ৬ মাস-৫ বছরের শিশুরা

১৯

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

২০