বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় ও গ্রীন কোয়ালিশন আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় কৃষক, সংগঠক ও পরিবেশকর্মীরা অংশগ্রহণ করেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বরসা রিসোর্টের হলরুমে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন গ্রীণ কোয়ালিশন সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু।

প্রশিক্ষণ প্রদান করেন বারসিক এর পরিচালক সৈয়দ আলী বিশ্বাস।

বারসিক এর উপকূলীয় আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণের বিভিন্ন অংশে আলোচনা করেন গ্রীন কোয়ালিশন সাতক্ষীরার উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি ও অধ্যক্ষ (অব.) আশেক ই এলাহী, শ্যামনগর পৌর শাখার সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্টোপাধ্যায়, প্রবীণ নাগরিক নেতা আব্দুল মান্নান, কবি দিলরুবা রুবি, গ্রীন কোয়ালিশন সাতক্ষীরার যুগ্ম সম্পাদক এম.বেলাল হোসাইন, নির্বাহী সদস্য রাহাত রাজা, বনজীবী নারী শেফালী বিবি, যুব সংগঠক জান্নাতুল নাঈম, হাবিবুর রহমান, পরিবেশকর্মী রাজু আহমেদ, উন্নয়ন কর্মী নাজমুস সাদাত পলাশ, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

প্রশিক্ষণে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্বের আন্দোলনকে আরও শক্তিশালী করতে কৃষি-জীববৈচিত্র্য সংরক্ষণ, বিকল্প জৈব পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি, রাসায়নিক নির্ভরতা হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে বিভিন্ন ধারণা দেওয়া হয়।

কর্মশালা শেষে গ্রীন কোয়ালিশন নেতৃবৃন্দ কৃষিপ্রতিবেশ ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় আগামী অর্থবছরের জন্য কর্মপরিকল্পনা তৈরি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

২

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

৩

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

৪

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

৫

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৬

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৭

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৮

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৯

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১০

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১১

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১৪

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১৫

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৬

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৭

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৮

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

২০