বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেপ্তার

 

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী এলাকার ফারুকুল ইসলাম বুলবুল (৩৩) এবং তার পিতা শাহানুর মোল্যা (৫৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার একটি দল আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ বাজার এলাকায় অবস্থান নেয়। পরে তারা নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ফারুকুল ইসলামের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার পিতা শাহানুর মোল্যার দেখানো মতে দোকানের ভেতর থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, পিতা-পুত্র দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং এলাকার তরুণদের মাঝে এসব সরবরাহ করতো।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেকুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!