বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৬, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডক্টরস প্রিমিয়ার লিগে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন

 

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফারজানা ক্লিনিক।

রবিবার (১৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ ও মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার।

খেলায় টসে জিতে মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাদার তেরেসার মেহেদী সর্বোচ্চ ৪৩ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ফারজানা ক্লিনিক ১১ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফারজানা ক্লিনিকের রাকিব সর্বোচ্চ ৫৮ রান করে।

ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবির কোচ ফজলুল করিম ও শাহিনুর রহমান লিটু। স্কোরারের দায়িত্ব পালন করেন কৌশিক।

পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রফেসর ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম বাবলা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ডা. রাজিব কওছার, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর আরএসএম হাসানুল হক প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ কুমার, ডা. মনিরুজ্জামান মিলন, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. মিনাক, ডা. রাজু আহমেদ, ডা. মেহেরুপ ও বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!