বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৬, ১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএডিসির খনন করা খাল মোস্তফা সানার দখলে, প্রতিবাদ করে জেলে ২ কৃষক

বিলাল হোসেন: কুলতলী খাল উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমি রক্ষার দাবি জানাতে গিয়ে উল্টো মামলার জালে ফেঁসে এখন শ্রীঘরে দিন কাটছে শ্যামনগরের ২ প্রান্তিক কৃষকের।

জানা গেছে, গত কয়েক বছর ধরে মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামের প্রভাবশালী মোস্তফা সানা রাজনৈতিক একটি মহলকে ম্যানেজ করে কুলতলী খালে অবৈধভাবে নেট-পাটা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় খালের পানি প্রবাহ বন্ধ যায়।

এর ফলে বর্ষা মৌসুমে পানি সরতে না পেরে ইউনিয়নের হাজার হাজার বিঘা কৃষি জমি তলিয়ে থাকে। চাষাবাদ ব্যাহত হওয়ায় চরম অর্থনৈতিক ও খাদ্য সংকটের মুখে পড়েন স্থানীয়রা।

এমন প্রেক্ষাপটে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং হতদরিদ্র মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ আহরণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিএডিসি ২০২৫ সালে কুলতলী খাল খনন করে।

কিন্তু খননের পরও মোস্তফা সানা খালটি তার দখলে রাখেন।

খালটি দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে স্থানীয় শত শত মানুষ আন্দোলন করে আসছেন। তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপিও জমা দেন।

কৃষক আব্দুল আল মামুন বলেন, এ বিষয়ে শ্যামনগর সদরের সাবেক চেয়ারম্যান লিয়াকাত বাবুর নেতৃত্বে শ্যামনগর উপজেলা বিএনপির অফিসে একটি সমঝোতা হয়েছিল। শর্ত ছিল দখলকারীরা আমাদের বিরুদ্ধে মামলা করবে না এবং আগামী বছরে দখলকৃত খাল কৃষকদের জন্য ছেড়ে দেবে। তা সত্ত্বেও গত ৮ এপ্রিল খাল উদ্ধারের দাবিতে সোচ্চার হওয়া কৃষকদের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৭ জনের নাম উল্লেখ এবং আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলায় রেহাই পাননি ৮০ বছর বয়সের বৃদ্ধরাও। ইতোমধ্যে পুলিশি অভিযানে কৃষক জালাল গাজী (৬৫) ও মতিয়ার মল্লিককে (৫৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার করার পর থেকে মুন্সীগঞ্জে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খালের দখলদার মোস্তফা সানা জানান, আমি হরিনগরের অন্তিম বৈদ্যের কাছ থেকে হারি নিয়ে খালে মাছ চাষ করে আসছি। খালটি অন্তিম বৈদ্য সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছে। মুন্সিগঞ্জের আটির উপরের কিছু মানুষ খাল উন্মুক্তের দাবি জানিয়ে মাছ ধরে নিয়ে গেছে। এ কারণে অন্তিম বৈদ্য বাদী হয়ে থানায় মামলা করেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, কিছু লোকজন সরকারের কাছ থেকে ইজারা নেওয়া অন্তিম বৈদ্যের খালে অনধিকার প্রবেশ করায় তাদের বিরুদ্ধে মামলা করে। মামলা হওয়ার কারণে আসামিদের গ্রেফতার করা হয়।

এলাকাবাসীর দাবি, দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার এবং কুলতলি খাল থেকে অবৈধ নেট-পাটা ও দখল উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!