বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১ জুলাই ২০২৩, ১২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোলই বর্ষসেরা

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমটা ভালো কাটেনি ফরাসি ক্লাব পিএসজির। তবে পারফরম্যান্সে উজ্জ্বল থাকা লিওনেল মেসি প্রতিবারের মতো এবারও ধরে রেখেছেন নিজের ব্যক্তিগত এক অর্জন।
সমর্থকদের ভোটে গত আসরের সেরা নির্বাচিত হয়েছে আর্জেন্টাইন এই তারকার গোল।

বেনফিকার বিপক্ষে গ্রুপ পর্বে প্রথম লেগের ম্যাচে গোলটি করেন মেসি। ২২তম মিনিটে ডি বক্সের ঠিক সামনে থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। পরবর্তীতে ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়।

২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১০ গোল নির্বাচন করেন উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। এরপর ভোটের ব্যবস্থা করা হয়। বিশেষজ্ঞদের বিবেচনায় আসরের সেরা হয় ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের গোল। সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাক্রোব্যাটিক প্রচেষ্টার গোলটি করেছিলেন নরওয়ের এই স্ট্রাইকার।

সমর্থকদের ভোটে তিন নম্বরে জায়গা করে নিয়েছে হলান্ডের ওই গোলটি। তালিকায় দুই নম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালে করা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের করা গোল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শামীমের ‘৩৬০ ডিগ্রি ব্যাটিং’ দেখে অবাক কিউই ব্যাটার

বুড়িগোয়ালিনীতে আইনগত সহায়তা দিবস পালিত

পাইকগাছায় আইনগত সহায়তা দিবস পালিত

২০২৬ বিশ্বকাপে কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

১০

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

১১

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

১২

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

১৩

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১৪

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

১৫

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১৬

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১৭

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১৮

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৯

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705