বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা ঈমাম সমিতির সভাপতি সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল হাকিম, উপজেলা ঈমাম সমিতির সভাপতি শেখ মাহববুর রহমান, সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, জেলা কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শ্যামল ব্যানার্জী, চালতেতলা মিশনের ডমেনিক মন্ডল, ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সমাজসেবক হেনরি সরদার, ক্রিসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দিকী, উন্নয়ন কর্মী মৃণাল কুমার সরকার, ব্রেকিং দ্য সাইলেন্স প্রতিনিধি রানা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মানুষ বহুকাল ধরে সকল ধর্ম, বর্ণ, নিজস্ব কৃষ্টি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বসবাস করে আসছে। বাংলাদেশের মানুষ তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে থেকে সম্প্রীতিকে ধারণ করে এক উজ¦ল দৃষ্টান্ত রেখে চলেছে। সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও মুসলিম, হিন্দু ও খৃস্টান ধর্মের মানুষ ঈদ, পূজা, বড়দিন- প্রতিটি উৎসবে একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই প্রবাহ ধারার কিছুটা পরিবর্তন হয়েছে। আর এজন্য তারা পারিবারিক নৈতিক শিক্ষার হ্রাস, মাত্রাতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার, স্থানান্তরিত মানুষের মধ্যে সংঘাতময় মানসিকতা, অতি উৎসাহী কিছু মানুষের ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টিকে দায়ী করেন। তবে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থান, মানসিকতা ও সামাজিক সংহতি বৃদ্ধির সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!