বাংলাদেশ, সোমবার, ১৮ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসামিপক্ষের সংবাদ সম্মেলন: নাটক সাজিয়ে মামলার অভিযোগ

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আসামিপক্ষের ৭ ব্যক্তি।

রবিবার (১৭ মে) বিকেলে বিড়ালাক্ষী এলাকার সরদার পাড়ার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূরুল হক সরদার, আফছার সরদার, আল আমিন, বুলবুল সরদার, নাসির সরদার, সিরাজুল ইসলাম ও খোকন সরদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসামিপক্ষ দাবি করেন, কামরুল ইসলাম ব্যক্তিগত আক্রোশ ও জমিজমা বিরোধকে কেন্দ্র করে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করেছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, পশ্চিম বিড়ালাক্ষী মৌজার এসএ ৫৭ খতিয়ানের ৬৬৩ দাগের জমির মূল মালিক ছিলেন বাদীর দাদী ফুলিবিবি। পরবর্তীতে ১৯৭৫ সালে দলিলমূলে বাদীর পিতা মোহাম্মদ আলী সরদারের নামে ৪ দশমিক ৫ শতক জমি রেজিস্ট্রি করা হয়। পরে ১৯৭৭ সালে মোহাম্মদ আলী ওই জমি রওশনারা নামীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

আসামিপক্ষের দাবি, বিক্রিত জমি পুনরুদ্ধার না করে বাদী তাদের পৈত্রিক ও কেবলামূলে প্রাপ্ত জমি জবরদখলের চেষ্টা করছেন। এসময় তারা আরও অভিযোগ করেন, নিজেদের ঘরের বারান্দা ভাঙচুর ও পোশাকে আগুন দিয়ে নাটক সাজিয়ে তারা আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা মামলাটির সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এ বিষয়ে মামলার বাদী কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে যা ঘটেছে আমি সেই ঘটনা মাফিক মামলা করেছি। তারা যেমন বলেছে ভিডিও আছে, আমার কাছেও ভিডিও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামিপক্ষের সংবাদ সম্মেলন: নাটক সাজিয়ে মামলার অভিযোগ

৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

কালিগঞ্জের মহেশ্বরপুর খালের বাঁধ অপসারণ, স্বস্তি ফিরেছে এলাকায়

সুন্দরবনে আটন পেতে কাঁকড়া শিকার, ৪ জেলে কারাগারে

অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ‘স্বাস্থ্যঝুঁকি’

বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি

পারুলিয়া পশুর হাট জমজমাট, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

১০

সংসদ ভোটে নারী প্রার্থী কম কেন, ইসিকে ইউএন ওমেন

১১

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

১২

বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

১৩

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

১৪

বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

১৫

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৬

দেশে ২য় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

১৮

স্নাতকের শিক্ষার্থীরা পাবেন বৃত্তি, আবেদন শুরু

১৯

দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় সিনহার জানাজা, অংশ নেবেন প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!