বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে ২য় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা। এজেলায় ৪৩টি ভূমি সেবা কেন্দ্র রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস ও ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস কাজ করে যাচ্ছে।

রোববার (১৭ মে) তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৬টি স্টল থাকবে। স্টলগুলোতে নাগরিকদের সরাসরি ভূমিসেবা দেওয়া হবে। এছাড়া ভূমিসেবা সম্পর্কিত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানও দেওয়া হবে।

তিনি আরও বলেন, মেলার দ্বিতীয় দিনে সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন বিকেলে মেলায় পুরস্কার বিতরণ করা হবে।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০