বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারুলিয়া পশুর হাট জমজমাট, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

এমএ মামুন, দেবহাটা: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া পশুর হাট।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ এবং সাতক্ষীরা জেলার সর্ববৃহৎ এই পশুর হাটে সারা বছরই বিপুল সংখ্যক গবাদিপশু বেচাকেনা হয়।

রবিবার (১৭ মে) পারুলিয়া পশুর হাটে গিয়ে অন্যান্য বারের মতো বিশালাকৃতির সারি সারি গরুর দেখা মেলেনি। তবে, ছিল বিপুল সংখ্যক ছোট ও মাঝারি গরুর উপস্থিতি।

এদিকে, দাম তুলনামূলক বেশি হওয়ায় ছোট বা মাঝারি সাইজের পশুর চাহিদা বেশি বলে পরিলক্ষিত হচ্ছে।

তবে, খাদ্যের মূল্যবৃদ্ধি ও বছর জুড়ে পশু পালন এবং পরিচর্চা খরচ বেশি হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে কম দামেও গরু বিক্রি করছেন অনেকে।

খরচের তুলনায় দাম না পেয়ে রীতিমত হতাশার কথা জানিয়েছেন গরু বিক্রেতারা।

খামারীরা জানান, গো খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এবার গরুর দাম একটু বেশিই চাওয়া হচ্ছে। তা না হলে চালান বাঁচবে না।

হাটে সত্তর হাজার থেকে সাড়ে তিন লক্ষ টাকা দামে গরু বিক্রি করতে দেখা গেছে। তাছাড়া মাঝারি সাইজের খাসি ছাগল ১২ থেকে ১৫ হাজার এবং বড় সাইজের খাসি ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবছর পশুর দাম বেশি। এ কারণে অনেকেই গরু কিনতে পারছেন না, ঝুঁকছেন ছাগলের দিকে।

সব মিলিয়ে ছোট পশু বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ।

পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, পারুলিয়া পশু হাটে ক্রেতা ও বিক্রেতারা শান্তিপূর্ণভাবে যাতে বেচাকেনা করতে পারে সেজন্য গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তাছাড়া প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি টিম কাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, জাল টাকা ব্যবহারকারী বা প্রতারক চক্র ঠেকাতে প্রশাসন সর্বদা নজরদারি করছে। সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে পুলিশের টহল টিম নিয়োজিত রয়েছে।

https://youtu.be/mFKqfjMpg1A

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!