বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের মহেশ্বরপুর খালের বাঁধ অপসারণ, স্বস্তি ফিরেছে এলাকায়

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মহেশ্বরপুর খালের বাঁধ অপসারণ করেছে স্থানীয় জনগণ। এতে স্বস্তি ফিরেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কৃত্রিম বাঁধ দিয়ে খালের স্বাভাবিক পানি প্রবাহ আটকে রাখায় সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় অন্তত ১০ গ্রামের মানুষ চরম ক্ষতির শিকার হচ্ছিল। শত শত বিঘা জমির ধান ও সবজি চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এছাড়া জলাবদ্ধতার কারণে বহু চাষীর পুকুরের মাছ ভেসে গিয়ে কোটি টাকার অর্থনৈতিক লোকসানের মুখে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

এমতাবস্থায় এলাকার কৃষি, মৎস্য সম্পদ এবং সাধারণ মানুষের জীবনযাত্রা রক্ষার্থে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন স্থানীয় জনতা।

রোববার ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো: আব্দুস সাত্তারের নেতৃত্বে খালের অবৈধ বাঁধ কেটে পানি চলাচল স্বাভাবিক করা হয়। বাঁধ অপসারণের সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ গোলাম মোস্তফা, নুর ইসলাম গাজী, সিরাজুল ইসলাম, আয়ুব আলী, আসাদুজ্জামান বাবু, জাহাঙ্গীর সরদার, হামিদ সরদার, শেখ আকবর, আঃ কুদ্দুস, শোকের আলী গাজী এবং মোজাফফর গাজীসহ দুই শতাধিক গ্রামবাসী।

এ সময় কয়েকজন চাষী বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহলের খামখেয়ালিপনায় খালের পানি আটকে রাখায় আমাদের ধান মাঠেই পচে যাচ্ছিল, সবজি ক্ষেত নষ্ট হচ্ছিল এবং অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। আমরা বারবার বলেও কোনো প্রতিকার পাইনি। আজ মেম্বার সাহেব ও গ্রামবাসী মিলে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে খালটি উন্মুক্ত করেছি। এখন পানি নামতে শুরু করায় আমরা স্বস্তি পাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুস সাত্তার জানান, জনগণের জানমাল এবং ফসল রক্ষা করা আমাদের দায়িত্ব। খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে ১০টি গ্রামের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। ধান ও সবজির ব্যাপক ক্ষতি হচ্ছিল। আজ জনগণের দাবির মুখে এই মহেশপুর খালের বাঁধ কেটে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মহেশপুর খালটি উন্মুক্ত হওয়ায় দীর্ঘদিনের অভিশাপ ও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলায় ধলবাড়িয়া ইউনিয়নের ১০টি গ্রামের সাধারণ মানুষ, কৃষক ও মৎস্য চাষীদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। এলাকার কৃষি অর্থনীতি সচল রাখতে এই খালে যেন আর কেউ নতুন করে বাঁধ দিতে না পারে, সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!