বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ মে ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে জানানো হয়, বার্তায় মোদি বাংলাদেশের ‘ভাতৃপ্রতিম জনগণকে’ ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।
ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন।

তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অত্যন্ত অপরিহার্য।

ভারতের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে বলেন, যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে জনমুখী পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

মোদি আশা প্রকাশ করে বলেন, দ্বিপক্ষীয় অভিন্ন উন্নয়নের লক্ষ্য ও ভাবনা দুদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।

নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং সেই সঙ্গে বাংলাদেশের জনগণের নিরবচ্ছিন্ন অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নেইমারের চোটে দুশ্চিন্তায় ব্রাজিল, বিশ্বকাপ প্রস্তুতিতে অনিশ্চয়তা

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা, দাবি হিজবুল্লাহর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ

ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিন

কোরবানি হচ্ছে না, চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে হামলার ঘটনায় ১ সপ্তাহ পর মামলা, আসামি ৩৭৩ জন

১০

বেড়িবাঁধ প্রকল্পে হামলা-চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানপুত্র গ্রেফতার

১১

ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পাতাখালি ফাউন্ডেশন

১২

চাহিদা এখন ‘খাইট্টা’র

১৩

শ্যামনগরের বজ্রপাতে নারীর মৃত্যু

১৪

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

১৫

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

১৬

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

১৭

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

১৮

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

১৯

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

২০
error: Content is protected !!