বাংলাদেশ, শনিবার, ০৬ জুন ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুন ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

ডেস্ক রিপোর্ট: ঢাকার মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উত্তরখানে এবং ভোর ৪টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মিরপুরের মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।
অন্যদিকে উত্তরখানের কাচকুরা সাইনবোর্ড এলাকার বাসিন্দা আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনা হেনা (৪০) এবং মেয়ে আখি আক্তার (৩০)।

আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, ভোরে তাদের বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে আগুন লাগে।
এতে তার বাবা, মা ও বোন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

অন্যদিকে দগ্ধ মিরাজের স্ত্রী খাদিজা আক্তার জানান, তার স্বামী মিরাজ একজন শ্রমিক। ভোরে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ভেকু দিয়ে রাস্তা খননের কাজ চলছিল। এ সময় সেখানে কেউ একজন সিগারেট ধরালে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে মিরাজ, সুজন ও বিপ্লব দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর ও উত্তরখান থেকে মোট ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ শতাংশ এবং আখি আক্তারের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া মিরাজের ১৫ শতাংশ, সুজনের ২২ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১১

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১২

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৩

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৪

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৫

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

১৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

১৭

পিএসএলের পর এবার গ্লোবাল সুপার লিগে ইমন

১৮

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

১৯

শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705