বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুন ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিএসএলের পর এবার গ্লোবাল সুপার লিগে ইমন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কোনো দল এবার খেলছে না গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। তবু টুর্নামেন্টটিতে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব।
পারভেজ হোসেন ইমন খেলবেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে।

বাংলাদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি না থাকায় হতাশ ছিলেন দেশের ক্রিকেটভক্তরা।
কারণ আগের দুই আসরেই রংপুর রাইডার্স ফাইনাল খেলেছিল, যার মধ্যে একবার শিরোপাও জিতেছিল দলটি। তবে এবার দল না থাকলেও ইমনের অংশগ্রহণ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সমর্থকদের।

গণমাধ্যম দ্য ডেইলি সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন গ্লোবাল সুপার লিগের জন্য লাহোরের দলে রাখা হয়েছে ইমনকে।

সাম্প্রতিক সময়ে পিএসএলে লাহোরের হয়ে দারুণ সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার।
তিন ম্যাচে ব্যাট হাতে করেন ৭১ রান, স্ট্রাইক রেট ছিল ১৬১.৩৬। বিশেষ করে মুলতান সুলতানসের বিপক্ষে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে নজর কাড়েন তিনি।

তবে চোটের কারণে বেশি দূর এগোতে পারেননি ইমন। গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচ চলাকালে সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। পরে এমআরআই স্ক্যানে লিগামেন্টে চোট ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম ও পুনর্বাসনে যাওয়ায় মাত্র তিন ম্যাচ খেলেই পিএসএল শেষ হয়ে যায় তার।

লাহোরের হয়ে সর্বশেষ পিএসএলে খেলেছিলেন আরেক বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানও। তবে গ্লোবাল সুপার লিগে তাকে পাওয়া যাবে না দলটির। কারণ আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সর হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে মোস্তাফিজের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!