বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ আগস্ট ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

র‌্যাংকিং: ইতিহাস গড়ে শরিফুলের বড় লাফ, বুমরাহকে টপকে চূড়ায় স্টার্ক

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে বল হাতে অনন্য ছিলেন শরিফুল ইসলাম।

স্বাগতিকদের গুঁড়িয়ে ইতিহাস গড়া পারফরম্যান্সের পুরস্কার তিনি পেয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে।
বুধবার ছেলেদের ক্রিকেট র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

যেখানে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের।
ম্যাকাইয়ে বল হাতে মাত্র ৪৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন শরিফুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে এটিই সেরা বোলিংয়ের রেকর্ড।

এছাড়া দেশের বাইরে যেকোনো বাংলাদেশি বোলারের জন্যও এটি সর্বকালের সেরা পারফরম্যান্স। এর সুবাদে ১৭ ধাপ এগিয়ে এখন ৫৭ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। তার বর্তমান রেটিং পয়েন্ট ৪০৩। রেটিং ও র‍্যাংকিং দুটিই শরিফুলের ক্যারিয়ার সেরা।
বোলারদের তালিকায় ১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে উন্নতি হলেও অবনতি হয়েছে দলের বাকি বোলারদের। দুই ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ডারউইনে উজ্জ্বল পারফরম্যান্স করলেও ম্যাকাইয়ে হতাশ করার পর ৯ ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমে গেছেন পেসার হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে গেছেন ৫১ নম্বরে এবং সিরিজটিতে না থাকা তরুণ পেসার নাহিদ রানা ২ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬২ নম্বরে।

ব্যাটারদের র‍্যাংকিংয়ের সেরা পাঁচে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ১ ধাপ এগিয়ে এখন ১৭ নম্বরে মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের ২০ নম্বর স্থানটি ধরে রেখেছেন। তবে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হয়ে ৬ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন লিটন কুমার দাস। এছাড়া ৫ ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে অবস্থান করছেন মুমিনুল হক।

এদিকে বাংলাদেশকে গুঁড়িয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। ম্যাকাইয়ে প্রথম ইনিংসে মাত্র ১২ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ৪ শিকার করেন তিনি। ম্যাচে ১০ উইকেট নিয়ে ভারতের জাসপ্রিত বুমরাহকে দুই নম্বরে ঠেলে বোলারদের শীর্ষ মুকুট মাথায় তুলেছেন এই বাঁহাতি পেসার।

প্রায় ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে বেশ লম্বা সময় সেরা দশে অবস্থান করা স্টার্ক সম্প্রতি সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন। এবার ম্যাকাই টেস্টের পারফরম্যান্সের পর বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে টপকে এক নম্বরে উঠেছেন তিনি। ক্যারিয়ার সেরা ৮৭২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন স্টার্ক, যার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছেন বুমরাহ।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার শীর্ষে ওঠা বুমরাহ গত দুই বছরে বেশিরভাগ সময় রাজত্ব করেছেন এবং মোট ৬৯৭ দিন এক নম্বরে থেকে ভারতীয় বোলারদের মধ্যে রেকর্ড গড়েছেন। তবে চোট ও কাজের চাপ সামলানোর কারণে চলমান শ্রীলঙ্কা সিরিজের টেস্টে না থাকায় তাঁর র‍্যাঙ্কিংয়ে এই প্রভাব পড়েছে।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন এবং নাথান লায়ন দুই ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা দশে (১০ নম্বরে)।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো বোলিং নৈপুণ্যে দুই ইনিংসে ৮ উইকেট নেওয়া ইংল্যান্ডের অলি রবিনসন ১৫ ধাপ এগিয়ে ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। তার সতীর্থ জশ টাং ১৬ ধাপ লাফিয়ে উঠেছেন ১৭ নম্বরে।

ভারতের বাঁহাতি স্পিনার মানব সুতার ২৮ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৮ নম্বরে। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ও প্রবাথ জয়াসুরিয়া সমান ৫ ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৫ ও ১৬ নম্বরে অবস্থান করছেন। পাকিস্তানের স্পিনার আলি উসমান ৩০ ধাপ এগিয়ে ৬৭ নম্বরে এবং ইংল্যান্ডের গতি তারকা জোফরা আর্চার ৬ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন।

ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দুই নম্বরে থাকা জো রুটের (৮৫০) চেয়ে তিনি ২৪ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ ও ৬৬ রানের ইনিংস খেলে ৬ ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেত্রী

হামের উপসর্গে এক দিনেই ৭ শিশুর মৃত্যু

সব সৃষ্টির শ্রেষ্ঠ মহানবী মুহাম্মদ (সা.)

আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া

র‌্যাংকিং: ইতিহাস গড়ে শরিফুলের বড় লাফ, বুমরাহকে টপকে চূড়ায় স্টার্ক

১০

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

১১

৭৭ বছরে পা রাখলেন প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল ওয়াজেদ কচি

১২

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

১৩

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৪

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

১৬

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

১৭

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

১৮

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

১৯

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২০
error: Content is protected !!