বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুন ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় ডোবা থেকে মেহেদী হাসান (৩২) নামে এক যুবক এবং আশাশুনিতে খাল থেকে আব্দুর রহিম (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনের মোবাইল ফোন টাওয়ারের পাশের একটি ডোবা থেকে মেহেদী এবং সকালে আশাশুনির বেউলার লম্বাডাঙ্গা খাল থেকে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় মধু ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী ও চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর মেহেদী রাতে আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে জালালাবাদ গ্রামের বাসিন্দা সালেহা খাতুন ময়লা ফেলতে গিয়ে ওই ডোবায় একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করে ডোবায় মরদেহ ফেলে রেখে গেছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তাকে অধিকাংশ সময় শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তবে মাঝে মধ্যে শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হলে তিনি ভোরে নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হতেন।

ওসি আরও জানান, শুক্রবার ভোরেও তিনি নামাজ পড়তে বের হয়েছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের চোখের পাশে একটি ক্ষতচিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় পানিতে পড়ে থাকার কারণে কাঁকড়া বা জলজ প্রাণীর আক্রমণে ওই ক্ষত সৃষ্টি হতে পারে।

পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১০

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১১

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১২

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৩

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৪

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৫

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৬

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৭

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

১৮

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১৯

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

২০