বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি প্রকাশ করেন জোভান।

তিনি জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার বিস্তারিত নিয়ে এই অভিনেতা জানান, ঈদের পর কাজের চাপ না থাকায় স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে।

সেখানে মেরিন ড্রাইভ রোডে নিজেই স্কুটি চালাচ্ছিলেন জোভান। তার স্ত্রী পেছনে বসেছিল।
ভোজান বলেন, আমরা মেরিন ড্রাইভ রোডের হিমছড়িতে ছিলাম। বাইক চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের সামনে থাকা একটি সিএনজি কোনো সিগন্যাল না দিয়ে দ্রুত ইউটার্ন নেয়। এমন অবস্থায় হঠাৎই ব্রেক করতে গিয়ে আমরা দুজনই রাস্তায় পড়ে যাই।

গত ১১ জুন এ ঘটনা ঘটে। জোভান আরও বলেন, আমরা উভয়েই শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পাই। আমার স্ত্রীও আহত হয়। আমাদের হাত ও পা ছুলে যায়। কিছু জায়গায় জখম হয়। পরের দিন আমরা ঢাকায় ফিরি। এখন নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে।

জানা গেছে, নিয়মিত ড্রেসিং করতে হচ্ছে তাদের। এই অবস্থায় আপাতত কোনো শুটিং রাখেননি জোভান। চিকিৎসকের কথামতো এখন নিয়মিত বিশ্রাম নিতে হবে।

এদিকে ফেসবুক পোস্টে ভক্তদের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন এই অভিনেতা। তিনি সবাইকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহারের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

ওই পোস্টে জোভান লেখেন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে অভিনেতার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার পোস্টের মন্তব্যঘরে অনেকেই দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!