বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউজিল‍্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। সেই ম্যাচেই দুর্দান্ত ফুটবল খেলল বেলজিয়াম। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে তারা। এতে গ্রুপ ‘জি’-এর চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।

ভ্যাঙ্কুভারে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। একের পর এক আক্রমণে চাপে ফেলে নিউজিল্যান্ডকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও স্কোরলাইন বেলজিয়ামের আধিপত্যের পুরো চিত্র তুলে ধরতে পারেনি। বিরতির পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় নিউজিল্যান্ড। তবে সেই সুযোগেই আরও ভয়ংকর হয়ে ওঠে বেলজিয়ামের আক্রমণ। দ্রুত ব্যবধান বাড়িয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা।

মাঝে এলিজা জাস্ট একটি গোল শোধ করে ব্যবধান কমালেও তাতে ম্যাচে ফেরার কোনো সুযোগ তৈরি হয়নি নিউজিল্যান্ডের। শেষ দিকে বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিটেই ম্যাচে নিজের ছাপ রাখেন রোমেলু লুকাকু। এক গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেন এই স্ট্রাইকার।

শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। তিন ম্যাচ শেষে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। অন্যদিকে টানা হতাশাজনক পারফরম্যান্সে গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ শেষ করতে হলো নিউজিল্যান্ডকে।

রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের প্রতিপক্ষ হবে তৃতীয় হওয়া সেরা দলগুলোর একটি। আর গ্রুপ রানার্সআপ মিসর খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!