বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কেপ ভার্দে-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এলো যে ভবিষ্যদ্বাণী

ডেস্ক রিপোর্ট: ঘানার ভাইরাল সেই তান্ত্রিক এবার ভবিষ্যদ্বাণী করছেন যে, বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দেবে কেপ ভার্দে।

নানা কোয়াকু বনসাম নামের ওই তান্ত্রিক বলেছেন, মৌসুমের দ্বিতীয় পর্বে আফ্রিকান দল কেপ ভার্দে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে নিজেদের মেলে ধরবে এবং শিরোপাধারীদের বিপক্ষে তাদের জয় নিশ্চিত করবে।

গ্রুপ এল-এর ইংল্যান্ড বনাম ঘানার মধ্যকার ম্যাচের আগে ইংল্যান্ড দলের শীর্ষ গোলদাতার বিরুদ্ধে করা তার তন্ত্র-মন্ত্রের জন্য গত কয়েক দিন আগেই ভাইরাল হয়েছেন এই তান্ত্রিক বনসাম।

ওই ম্যাচের আগে বনসাম বলেছিলেন, ‘আমি কেনকে নিয়ে কাজ করছি।

আমি চাই না সে গুরুতর আহত হোক। আমার দেশের বিপক্ষে তাকে থামানোর জন্য এটাই যথেষ্ট হবে।
আমি থামানোর জন্য সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করছি।’

ম্যাচটি ০-০ গোলে শেষ হয়েছিল এবং বিশ্বকাপে এটিই ছিল একমাত্র ম্যাচ যা জিততে ব্যর্থ হয়েছেন এই বায়ার্ন মিউনিখের নেতা।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর! এখন আমি হ্যারি কেনকে মুক্ত করতে যাচ্ছি যাতে সে পরের ম্যাচে একটি গোল করতে পারে। কেন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে। যার নাম আমি হ্যারির নামে রাখার জন্য প্রস্তুত।’

ঘানার এই নায়ক ঘোষণা করেছেন যে, তিনি হ্যারি কেনকে তন্ত্র-মন্ত্র থেকে মুক্ত করেছেন।

আফ্রিকার দলের বিপক্ষে বিশ্বকাপে এর আগে সাতবার মুখোমুখি হয়েছে আলবিসেলেস্তেরা। তারা নাইজেরিয়ার বিপক্ষে পাঁচবার এবং আইভরি কোস্টের বিপক্ষে একবার জয়লাভ করেছে। এক্ষেত্রে একটি মাত্র পরাজয় রয়েছে তাদের। সেটি ছিল ১৯৯০ সালে ক্যামেরুনের বিপক্ষে।

এবার আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে সরাসরি নকআউট চ্যালেঞ্জের মুখোমুখি হলো। এখন দেখা যাক, বনসামের ভবিষ্যদ্বাণী কতোটা সত্যি হয়!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০