
দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় অসহায় নারী, মেধাবী ও দুস্থ শিক্ষার্থী এবং নিম্নআয়ের মানুষের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে এসব বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা প্রকৌশলী দ্যূতি মণ্ডল, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৪ জন অসহায় নারীকে সেলাই মেশিন, ১৬ জন মেধাবী ও দুস্থ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫ জন অসহায় ব্যক্তিকে ভ্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
মন্তব্য করুন