
এমএ মামুন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে এক হাজার ৩৫ বোতল ফেনসিডিলসহ মোঃ কবির হোসেন (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাঝ সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ বোতল ফেনসিডিলসহ ওই গ্রামের নওসের আলী সরদারের ছেলে কবির হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মাদকসহ তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন