বাংলাদেশ, রবিবার, ০৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্যারাগুয়েকে বিদায় করে শেষ আটে ফ্রান্স

ডেস্ক রিপোর্ট: ফ্রান্স–প্যারাগুয়ের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথমার্ধে ফ্রান্সকে আটকে রেখে বিরতিতে যায় প্যারাগুয়ে। পুরো ম্যাচে দাপট ছিল ফ্রান্সেরই।

বলের দখল ফরাসিদের কাছে ছিল ৮০ শতাংশ। কিন্তু সে হিসেবে খুব বেশি সুযোগ তারা তৈরি করতে পারেনি।

অন্য দিকে প্যারাগুয়ের সময় কেটেছে ফ্রান্সের আক্রমণকে থামানোয় নিজেদের ব্যস্ত রেখে। ম্যাচের ৩৬ মিনিটে প্যারাগুয়ের বক্সের কাছাকাছি জায়গায় কিলিয়ান এমবাপ্পে ফাউল করা হলে নিজের হতাশা লুকাতে পারেননি তিনি।

ক্ষোভে আন্দ্রেস কুবেসের বুকে হালকা ধাক্কা দেন।
এরপর দুই দলের খেলোয়াড়রাই একে অপরের মুখোমুখি হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়েন।

তবে পরিস্থিতি সামাল দিয়ে রেফারি কাউকেই কার্ড দেখাননি।
কিন্তু, একের পর এক আক্রমণে গিয়েও গোল পাচ্ছিলো না ফ্রান্স। এমবাপ্পে–দেম্বেলেদের সব আক্রমণ মুখ থুবড়ে পড়ে প্যারাগুয়ের রক্ষণে গিয়ে। এই পরিস্থিতিতে ম্যাচের ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনেন দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে নামেন দেজিরে দুয়ে।

মাঠে নেমেই ফ্রান্সকে এই পেনাল্টি এনে দেন দুয়ে। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। এক পর্যায়ে বক্সের ভেতর তাকে ফেলে দেওয়া হয়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

আর পেনাল্টি গোলে ফ্রান্সকে ৭০ মিনিটে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এটি চলতি বিশ্বকাপে তার ৭ম গোল।

এই গোলে চলতি বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক। দুজনেরই গোলসংখ্যা এখন সাত। এদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (২০) থেকে আর মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে।

এরপর বাকি সময় আক্রমণের পর আক্রমণে ব্যস্ত রেখেছে প্যারাগুয়েকে। প্যারাগুয়েও চেষ্টা করেছে কাউন্টার এ্যাটাকে যাওয়ার। কিন্তু, তারা আর সমতা ফেরাতে পারেনি। তাই ম্যাচ শেষে শেষ হাসি হেসেছে এমবাপ্পেরাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

উপকূলে ১২ হাজার বৃক্ষরোপণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব

খারাপ সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন করণ

বিমানবন্দর থেকে উধাও মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী

অস্ট্রেলিয়া সফরের আগে মোদীকে হত্যার হুমকি, তদন্ত শুরু

কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যাননি শাকিব?

টেস্টের হতাশা ঝেড়ে নতুন চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী শরিফুল

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা

খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পরিপূর্ণ চত্বর

চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা

১০

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

১১

থাইল্যান্ডে হিপো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডে নাযরাতের ৩য় স্থান অর্জন

১২

কানাডার স্বপ্ন ভেঙে দিয়ে শেষ আটে মরক্কো

১৩

প্যারাগুয়েকে বিদায় করে শেষ আটে ফ্রান্স

১৪

কালিগঞ্জে বীজ ও রাসায়নিক সার বিতরণ

১৫

লঘুচাপ, টানা পাঁচদিন হতে পারে ভারী বৃষ্টি

১৬

কালিগঞ্জে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

১৭

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

১৮

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

১৯

সাতক্ষীরা রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন: সভাপতি কেডি, সম্পাদক মেহেদী

২০
error: Content is protected !!