বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রধান দুই কবি, সংগীতমনীষী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অগ্নিবীণা, জেলা সংসদ সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একই সাথে ধুমকেতু প্রকাশিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে কবি সৌহার্দ্য সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মনতাজ।

অগ্নিবীণা, সাতক্ষীরা জেলা সংসদের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে কবি নজরুলের উপর ভার্চুয়ালি আলোচনা করেন অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে কাজী নজরুলকে নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার।

বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান, দেবহাটা ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন প্রমুখ।

রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানে সাহিত্যের আলোচনা ও আবৃত্তি শেষে রাত দশটা পর্যন্ত রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন গুণী কণ্ঠশিল্পীবৃন্দ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল শুধু বাংলা ভাষা ও সাহিত্যের সম্পদ নন, তাঁরা বিশ্ব সাহিত্যের সম্পদ। দু’জনই তাঁদের মেধা ও অর্জিত সম্পদ অকাতরে বিলিয়েছেন মানুষের কল্যাণে। অথচ বর্তমান সময়ে তাঁদের দু’জনকে সাম্প্রদায়িকতার গণ্ডিতে আটকাতে দেখা যায় অনেক বুদ্ধিজীবীর, যেটা দুঃখজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!