বাংলাদেশ, রবিবার, ০৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেস্টের হতাশা ঝেড়ে নতুন চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী শরিফুল

ডেস্ক রিপোর্ট: টেস্ট সিরিজের তিক্ত স্মৃতি ভুলে এবার সাদা বলের লড়াইয়ে নামছে বাংলাদেশ।

রোববার (৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারের পরও ওয়ানডে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির।

দলের পেসার শরিফুল ইসলাম জানালেন, হারারেতে কয়েকদিন ধরেই অনুশীলন করে স্থানীয় কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পুরো দল।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েকদিন হলো এসেছি।

আসার পরে এখানকার আবহাওয়া এবং কন্ডিশনের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন সবাই খুব ভালো শেপে আছে।
প্র্যাকটিসে সবাই ভালো করছে। আশা করি, ম্যাচেও সেটা কাজে লাগাতে পারব।’
জিম্বাবুয়ে নিজেদের মাঠে সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তবে সাম্প্রতিক সাফল্য থেকে আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ। গত পাঁচটি ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে টাইগাররা, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান শরিফুল।

বাংলাদের বাঁহাতি এই পেসার বলেন, ‘আমরা গত পাঁচটি সিরিজ জিতেছি। তবে এটা ওদের হোম কন্ডিশন, তাই এখানে খেলা কিছুটা কঠিন হবে। আমরা চেষ্টা করব এটা মাথায় না রেখে আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে এবং যার যার স্কিল ডেলিভার করতে।’

বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে লড়াইয়ের ইতিহাসও টাইগারদের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত ৮১টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫১টি, জিম্বাবুয়ে ৩০টি। যদিও জিম্বাবুয়েতে ২০২২ সালে খেলা সর্বশেষ সিরিজে ২-১ ব্যবধা সিরিজ জিতেছিলো বাংলাদেশ।

তবে পরিসংখ্যান নয়, মাঠের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন শরিফুল। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই তার মূল লক্ষ্য, ‘আমার ব্যক্তিগত কোনো এক্সপেক্টেশন নেই। আমি চাই দলগতভাবে আমরা সিরিজটা জিতি। সবাই সুস্থ থেকে সিরিজটা শেষ করুক এবং সবাই ভালো পারফর্ম করুক—এটাই আমার চাওয়া।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

উপকূলে ১২ হাজার বৃক্ষরোপণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব

খারাপ সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন করণ

বিমানবন্দর থেকে উধাও মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী

অস্ট্রেলিয়া সফরের আগে মোদীকে হত্যার হুমকি, তদন্ত শুরু

কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যাননি শাকিব?

টেস্টের হতাশা ঝেড়ে নতুন চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী শরিফুল

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা

১০

খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পরিপূর্ণ চত্বর

১১

চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা

১২

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

১৩

থাইল্যান্ডে হিপো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডে নাযরাতের ৩য় স্থান অর্জন

১৪

কানাডার স্বপ্ন ভেঙে দিয়ে শেষ আটে মরক্কো

১৫

প্যারাগুয়েকে বিদায় করে শেষ আটে ফ্রান্স

১৬

কালিগঞ্জে বীজ ও রাসায়নিক সার বিতরণ

১৭

লঘুচাপ, টানা পাঁচদিন হতে পারে ভারী বৃষ্টি

১৮

কালিগঞ্জে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

১৯

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

২০
error: Content is protected !!