বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলে ১২ হাজার বৃক্ষরোপণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব

ডেস্ক রিপোর্ট: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় জনপদে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপকূলে ১২ হাজার বৃক্ষরোপণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব।

এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।

সভায় প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন বলেন, উপকূলীয় এলাকা হিসেবে শ্যামনগর ও আশাশুনি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং দুর্যোগের আঘাত থেকে জনপদকে রক্ষা করতে এই ১২ হাজার বৃক্ষরোপণ করা হবে। কেবল গাছই রোপণ করা হবে না, একই সাথে জনসচেতনতা বৃদ্ধির কাজও চালানো হবে।

সিনিয়র আইনজীবী মোস্তফা আসাদুজ্জামান দিলু বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার দায়িত্বও আমাদের নিতে হবে। তবেই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব হবে।

ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, অধ্যাপক পবিত্র মোহন দাস, সিদ্দিকুর রহমান, স ম তুহিন এবং হোসেন আলী।

সভায় আবুল কালাম আজাদ বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে আমরা যে সংকটে রয়েছি, তা থেকে উত্তরণের জন্য সামাজিক বনায়নই একমাত্র পথ। ক্লাব তার ধারাবাহিকতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু কাজী, আলী নুর খান বাবুল, এস এম বিপ্লব হোসেন, সালাউদ্দিন রানা, হোসেন আলী, দেলোয়ার হোসেন, নাহিদ ইসলাম, খয়বর আলী, আবুল হাসান, পলাশ, পাল সুভাষিস, ফারজানা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!