বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কানাডার স্বপ্ন ভেঙে দিয়ে শেষ আটে মরক্কো

ডেস্ক রিপোর্ট: নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শেষ আটে খেলার স্বপ্ন দেখছিল কানাডা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো তাদের পথ আটকে দিল। শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মরক্কো। সবার আগে শেষ আটের টিকিট পাওয়া দলও তারাই।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মরক্কো। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করা মাত্র দুইজন খেলোয়াড়ের একজন ছিলেন ইসমাইল সাইবারি। তিনি ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় নামেন সুফিয়ান রাহিমি।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বরং প্রথম ৪৫ মিনিটে খেলায় এগিয়ে ছিল কানাডাই। মরক্কোর গোলরক্ষক ইয়াশিন বুনো কয়েকটি দারুণ সেভ না দিলে বিরতির আগেই এগিয়ে যেতে পারত স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধে খেলার চিত্র বদলে যায়। ৪৯ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন এজেদিন উনাহি। বক্সের বাইরে ফ্রি কিক পায় মরক্কো। ডান দিক থেকে আশরাফ হাকিমির নেওয়া ফ্রি কিক বক্সের সামনে থাকা উনাহির কাছে যায়। তার নেওয়া নিচু শট কানাডার রক্ষণ এবং নিজেদের খেলোয়াড় সুফিয়ান রাহিমির পায়ের ফাঁক গলে জালে জড়ায়।

৮২ মিনিটে ব্যবধান বাড়ান উনাহি নিজেই। প্রতি আক্রমণে ওঠে মরক্কো। ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সে ঢুকে দারুণ শটে দ্বিতীয় গোল করেন উনাহি।

যোগ করা সময়ে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে মরক্কো। যোগ করা সময় ছিল আট মিনিট। ততক্ষণে জয় নিয়ে কোনো সংশয় ছিল না। প্রতি আক্রমণ থেকে ব্রাহিম দিয়াজের পাস পান ফাঁকায় থাকা রাহিমি। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। এই গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

এই জয়ে আবারও কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। ২০২৬ বিশ্বকাপে সবার আগে শেষ আটে পা রাখল তারা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!