বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খারাপ সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন করণ

বিনোদন ডেস্ক: সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘আলফা’ নিয়ে চলা নানামুখী আলোচনা ও ট্রলিংয়ের শিকার হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। সবমিলিয়ে এমন প্রতিকূল সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন প্রভাবশালী নির্মাতা করণ জোহর। তাকে ও তার সিনেমা নিয়ে শক্ত অবস্থান নিয়েছেন এই নির্মাতা।

নিন্দুকদের জবাব দিয়ে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন করণ জোহর। লেখেন, যখন প্রেক্ষাগৃহে দর্শক টানাই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন ‘আলফা’ বক্স অফিসে একটি শক্ত সূচনা করেছে। এটি প্রমাণ করে যে সাধারণ দর্শকেরা অনলাইনের বিষাক্ত নেতিবাচকতার অনেক ঊর্ধ্বে এবং তারাই আসল যোদ্ধা।

আলিয়ার থিয়েট্রিকাল পুল বা দর্শক টানার ক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, বড় পর্দার এই চমৎকার প্রদর্শনীর প্রভাব নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। ট্রল বা নেতিবাচক মনোভাব বাদ দিয়ে দর্শকদের সিনেমা হলে গিয়ে এটি উপভোগ করার এবং ‘ডুমস্ক্রোলিং’ বা অনলাইনে অনবরত নেতিবাচক খবর খোঁজা বন্ধ করুন।

গত ২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান সিনেমা ‘আলফা’। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, নানামুখী চ্যালেঞ্জ ও অনলাইনের নেতিবাচক প্রচারণার মধ্যেও মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে সিনেমাটি নেট ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে।

আর প্রথম দিনে বিশ্বব্যাপী এর মোট গ্রস বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ১৬ কোটি ১০ লাখ রুপি। যদিও সংশ্লিষ্ট ও সমালোচকদের কাছে এই আয় যথেষ্ট নয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে।

শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ সিনেমাটিতে আলিয়া ভাটের সঙ্গে অন্য এক প্রধান চরিত্রে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল ও অনিল কাপুর। বিশেষ অতিথি চরিত্রে রয়েছেন হৃতিক রোশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!