বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ জুলাই ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

বিনোদন ডেস্ক: পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিল-এ আমিরের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজে দেখা যায়। গলায় ছিল গয়না এবং চুলে ফিশটেইল বেণি।
অন্যদিকে, আমির খান পরেছিলেন ক্রিম রঙের কুর্তা, যার সঙ্গে ছিল একটি ব্রোচ। সামাজিকমাধ্যমে তাদের বিয়ের ছবি এখন ভাইরাল।

বিয়ের আগে ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে তারা নিবন্ধিত ও ঘরোয়া বিয়েই বেছে নিয়েছেন।

তিনি বলেন, এটি হবে খুবই সাধারণ একটি নিবন্ধিত বিয়ে।
শুধু দুই পরিবারের সদস্য ও খুব ঘনিষ্ঠ বন্ধুরাই থাকবেন। আমরা বিষয়টি একেবারেই সাদামাটাভাবে রাখতে চেয়েছি।

গৌরী স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনসের সঙ্গে যুক্ত আছেন। এর আগে তিনি বেঙ্গালুরুভিত্তিক একটি সেলুন চেইনে কাজ করতেন। আগের সংসারে তার সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হয়েছিল। পরে তার চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে আবার যোগাযোগ হয় এবং সেখান থেকেই সম্পর্কের নতুন শুরু।

সে সময় আমির বলেছিলেন, রীনার সঙ্গে আমি ১৬ বছর ছিলাম, এরপর কিরণের সঙ্গেও ১৬ বছর কাটিয়েছি। সেই সম্পর্কগুলো থেকে অনেক কিছু শিখেছি। গৌরীর সঙ্গে আমি এখন স্থিরতা অনুভব করি।

এ ছাড়া গত বছর রাজ শামানির পডকাস্টে আমির বলেন, গৌরী আর আমার দেখা হয়েছিল একেবারেই ঘটনাচক্রে। আমরা বন্ধু হই, তারপর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তিনি আরও স্বীকার করেন, দুটি বিবাহবিচ্ছেদের পর জীবনে আবার ভালোবাসা আসবে এমনটা তিনি ভাবেননি।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী রীনা দত্ত। তাদের দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান রয়েছে। পরে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। তাদের এক ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। অভিনেতার বিয়েতে রীনা দত্ত ও কিরণ রাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!