বাংলাদেশ, রবিবার, ০৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ জুলাই ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বাবার

ডেস্ক রিপোর্ট: হামে মেয়ের মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারির শেষ দিক ও মার্চের শুরুর সময়ে শরীয়তপুর সদরের ৯ মাস বয়সী সাউদা মুসকান হঠাৎ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসায় ফল না পাওয়ায় মার্চের প্রথম সপ্তাহে শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
সেখানে হামের চিকিৎসার প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে শিশুটিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ মার্চ স্থানান্তর করা হয়।

সেখানকার চিকিৎসক ও নার্সরা বাদীর স্ত্রীর হাতে ২৬ মার্চ অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে বাচ্চার মুখে লাগাতে বলে।
তবে শিশুর মা ব্যর্থ হলে কর্তব্যরত চিকিৎসক সুইপারকে দিয়ে শিশুর মুখে তা লাগিয়ে দেন। এর ঘণ্টা দুয়েক পরে শিশুটি মারা যায়।

মামলার আবেদনে বলা হয়, শিশুদের টিকার জোগান সময়মতো না থাকা, হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং টিকা কেনা ও তা দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের মারাত্মক খামখেয়ালিপনা এবং অবহেলাজনিত কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুসকান অন্যতম।

এসব মৃত্যুর দায় বিবাদীরা কোনোভাবেই এড়াতে পারেন না বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল রাডারও

পাকিস্তান থেকে ৪০টিরও বেশি জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেল ব্রাজিল

তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

এনওসি পেলেন মোস্তাফিজ-ইমন

হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বাবার

২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৭ জনের মৃত্যু

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

১০

দেবহাটায় মৎস্যঘেরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

১১

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

১৩

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৪

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

১৫

উপকূলে ১২ হাজার বৃক্ষরোপণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব

১৬

খারাপ সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন করণ

১৭

বিমানবন্দর থেকে উধাও মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী

১৮

অস্ট্রেলিয়া সফরের আগে মোদীকে হত্যার হুমকি, তদন্ত শুরু

১৯

কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যাননি শাকিব?

২০
error: Content is protected !!