
ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়া পাকিস্তানের কাছ থেকে ৪০টিরও বেশি জে-এফ সেভেনটিন থান্ডার যুদ্ধবিমান কেনার দ্বারপ্রান্তে রয়েছে।
এ সপ্তাহে প্রকাশিত টাইমস অব ইসলামাবাদ এ তথ্যটি জানায়।
এই চুক্তি বাস্তবায়িত হলে এটি পাকিস্তানের মিলিটারি এভিয়েশন এক্সপোর্টসের ইতিহাসে একটি রেকর্ড হতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই চুক্তি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়ার সামরিক গুরুত্ব তুলে বাড়িয়ে দিয়েছে।
জে-এফ সেভেনটিন থান্ডার পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি, আধুনিক বিমান বাহিনীর (এয়ার ফোর্সেস) জন্য সুলভ কিন্তু খুবই কার্যকর হিসেবে পরিচিত।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে , এই যুদ্ধবিমানগুলোতে অ্যাডভান্সড এভিওনিক্স এবং দীর্ঘ কমব্যাট রেঞ্জ রয়েছে, যা ইন্দোনেশিয়ার ডিফেন্স স্ট্র্যাটেজির জন্য গুরুত্বপূর্ণ।
আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এ ক্রয় ইন্দোনেশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুতিকা রাখবে।
চুক্তিটি সম্পন্ন হলে ইন্দোনেশিয়ার এরিয়াল স্ট্রেংথ বৃদ্ধি পাবে এবং রিজিওনাল সিকিউরিটি জোরদারে সহায়ক হতে পারে।
এদিকে, পাকিস্তানের ডিফেন্স সেক্টর উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে এবং একটি নির্ভরশীল অস্ত্র রপ্তানিকারক হিসেবে দেশটির খ্যাতি আরও বৃদ্ধি পেতে পারে।
সূত্র: টাইমস অব ইসলামাবাদ
মন্তব্য করুন