বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ জুলাই ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

 

আন্তর্জাতিক ডেস্ক; স্থানীয় সময় রোববার (৫ জুলাই) রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ বন্দুক হামলা ঘটে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন চলাকালীন নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড (Coney Island) এলাকায় ভয়াবহ বন্দুক হামলা ঘটেছে। এতে ৪টি শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) বরাত দিয়ে রোববার (৫ জুলাই) এসব তথ্য জানায় এবিসি নিউজ।

এনওয়াইপিডি এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের এই নেইবারহুডের ওয়েস্ট ৩১তম স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় আহতদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, দুজন নারী ও চারটি শিশু। আহত এই শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।

এনওয়াইপিডি-র বরাতে জানানো হয়েছে, গুলিবিদ্ধ সমস্ত ভুক্তভোগীকেই দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হলেও এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে এনওয়াইপিডি সাড়া দেয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০