বাংলাদেশ, রবিবার, ০৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ জুলাই ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সেবা মাশুল চালুর পরিকল্পনা করছে ইরান। তবে চীনসহ তেহরানের ঘনিষ্ঠ কিংবা ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলো এই ব্যবস্থায় বিশেষ সুবিধা পাবে বলে আভাস দিয়েছে দেশটি। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি ওই তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবস্থাপনায় ওমানের সঙ্গে মিলে একটি নতুন রূপরেখা তৈরির বিষয়ে কাজ করছে তেহরান।

তিনি বলেন, হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে নতুন এই মাশুল আদায় করা হবে। যদিও ওয়াশিংটন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে এর মধ্যেই ফাজলি আশ্বস্ত করেছেন, বন্ধুভাবাপন্ন দেশগুলোর জন্য বিশেষ ছাড় থাকবে।

যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, বাণিজ্যিক জাহাজগুলো ৬০ দিন বিনামূল্যে এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে ওই মেয়াদের পর পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনও স্পষ্ট নয়।

ওয়ার্ল্ড পিস ফোরামে ইরানি রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ‘নতুন বিন্যাসের’ জন্য ওমানের সঙ্গে সহযোগিতা ও যৌথতার ভিত্তিতে কাজ করছে ইরান।

তিনি বলেন, হরমুজ প্রণালির একটি অংশ যেহেতু আমাদের জলসীমার মধ্যে পড়েছে, তাই আমরা অবশ্যই সেবা মাশুল নেব। তবে এটি কোনও ‘টোল’ নয় বলেও দাবি করেন তিনি।

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘‘এই নতুন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত, জাহাজ চলাচলের ওপর নজরদারি… এবং বিপুলসংখ্যক জাহাজের যাতায়াতের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলা করা।’’

তিনি বলেন, যেসব দেশ আমাদের বন্ধু ছিল এবং বিশেষ করে কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্য আমরা অবশ্যই বিশেষ সুবিধার কথা বিবেচনা করব।

সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালে ইরান এই প্রণালি প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালির অবরোধ তুলে নেয় ইরান। এই সংঘাতের স্থায়ী সমাধানের জন্য বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

কয়রায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট

কালিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল রাডারও

পাকিস্তান থেকে ৪০টিরও বেশি জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

১১

এনওসি পেলেন মোস্তাফিজ-ইমন

১২

হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বাবার

১৩

২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৭ জনের মৃত্যু

১৪

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

১৫

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

১৬

দেবহাটায় মৎস্যঘেরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

১৭

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

১৯

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

২০
error: Content is protected !!