
ডেস্ক রিপোর্ট: ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের ইনফরমেশন সিকিউরিটি বিভাগে ট্রেইনি অফিসার টু অফিসার (জি-১) পদে মোট ৬ জন নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের সাইবার সিকিউরিটি, এসওসি অপারেশনস, ইনফরমেশন সিকিউরিটি এবং আইটি গভর্ন্যান্স বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। এ পদের জন্য অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে নবীনরাও আবেদন করতে পারবেন।
পদটি পূর্ণকালীন।
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম বয়স ২৪ বছর হতে হবে। নির্বাচিতদের কর্মস্থল হবে ঢাকায়।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
আগ্রহীরা ওয়ান ব্যাংকের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে বিস্তারিত দেখে নিন এখানে।
মন্তব্য করুন