বাংলাদেশ, সোমবার, ০৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

একযোগে ৩৮ বিচারককে বদলি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আইন মন্ত্রণালয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আরো ৩৪ বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

রোববার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ হতে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তাদের নামের পাশে বর্ণিত নতুন পদ ও কর্মস্থলে নিয়োগ করা হলো।

আরেক প্রজ্ঞাপনে জুডিশিয়াল সার্ভিসের ৩৪ সদস্যকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বদলিকৃত ও পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের কর্মস্থলে যোগদানের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, বর্তমানে কর্মরত বিচারকগণকে তাদের দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করতে হবে এবং এরপর তারা বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদান করবেন।

তবে যে সকল বিচারক বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা তাদের প্রশিক্ষণ অথবা ছুটি শেষ হওয়ার পরপরই কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রেনওয়াশ ও উগ্রপন্থা || রেজওয়ানুল আজাদ নিপুন

পারলো না মেক্সিকো, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

একযোগে ৩৮ বিচারককে বদলি

পারলো না মেক্সিকো, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ১৭ জুলাই পর্যন্ত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নারী-শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

১০

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

১১

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ

১২

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

১৩

কয়রায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

১৪

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট

১৫

কালিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

১৭

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল রাডারও

১৮

পাকিস্তান থেকে ৪০টিরও বেশি জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

১৯

নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
error: Content is protected !!