বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ডেস্ক রিপোর্ট: শেষ হলো নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবল অধ্যায়। ব্রাজিলের জার্সিতে দীর্ঘ পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন সেলেসাওদের এই তারকা ফরোয়ার্ড।
ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে জানিয়ে দেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি।

ব্রাজিলের ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, চেষ্টা করেছি।
এখানেই, মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, আর এখানেই শেষ করলাম। এখন সব শেষ।
’

এই কথার মধ্য দিয়েই ব্রাজিলের জার্সিতে নিজের অধ্যায়ের শেষ টেনে দিলেন নেইমার। দীর্ঘদিন ধরে চোট, ফিটনেস সমস্যা এবং প্রত্যাশার ভার সামলে জাতীয় দলের হয়ে লড়েছেন তিনি।
কখনো জাদুকরী ড্রিবল, কখনো গোল, কখনো অ্যাসিস্ট…ব্রাজিলের আক্রমণে বছরের পর বছর তিনিই ছিলেন সবচেয়ে বড় ভরসার নাম।

ব্রাজিলের হয়ে নেইমারের পথচলা ছিল আলো-ছায়ায় ভরা। একদিকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত, অন্যদিকে বড় মঞ্চে অপূর্ণতার আক্ষেপ। সমর্থকদের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি প্রত্যাশার চাপও বহন করতে হয়েছে দীর্ঘ সময়।

জাতীয় দলের জার্সিতে নেইমার ছিলেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা তারকাদের একজন। তার পায়ে ছিল সৃজনশীলতা, গতির সঙ্গে ছিল কৌশল, আর ছিল ম্যাচের চেহারা বদলে দেওয়ার সামর্থ্য। সেলেসাওদের হয়ে বহু ম্যাচে তিনি একাই হয়ে উঠেছেন পার্থক্য গড়ে দেওয়া ফুটবলার।

তবে ক্যারিয়ারের শেষ ভাগে চোট যেন বারবার থামিয়ে দিয়েছে তাকে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আবার জাতীয় দলে ফিরেছিলেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলেন তিনি।

ম্যাচ শেষে তার সংক্ষিপ্ত কথাতেই ছিল দীর্ঘ ক্যারিয়ারের আবেগ, ক্লান্তি ও অপূর্ণতার ভার। ‘আমি চেষ্টা করেছি’..এই কথায় যেন ফুটে উঠল ব্রাজিলের জার্সিতে সবকিছু উজাড় করে দেওয়ার অনুভূতি।

নেইমারের বিদায়ে শেষ হলো ব্রাজিল ফুটবলের এক বর্ণময় অধ্যায়। সেলেসাওদের হয়ে তার গল্প হয়তো ট্রফির পূর্ণতায় শেষ হলো না, তবে স্মৃতি, আবেগ ও অসংখ্য জাদুকরী মুহূর্তে সমর্থকদের মনে থেকে যাবে নেইমার জুনিয়রের নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০