বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন হিসেবে কার্যক্রমনিষিদ্ধ যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন মানিকগঞ্জের সিংগাইর থানার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২) ও সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজীব (৩২)।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, সাভারের আনন্দপুর থেকে সোমবার (০৬ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে তাদের আটক করা হয়। আটক নুরুল ইসলাম সিংগাইর থানার একটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
অন্যদিকে সজীব সাভার যুবলীগের কর্মী।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
জিজ্ঞাসাবাদের পর তাদের গতকাল রাতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে ঢাকা জেলার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

১

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

২

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

৩

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

৪

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

৫

বাবার সাথে || আলেয়া মান্নান

৬

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৭

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৮

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

৯

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১০

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১১

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

১২

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১৩

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১৪

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৬

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৭

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৮

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৯

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

২০