বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে একগুচ্ছ পদক্ষেপ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা শহরের যানজট নিরসনকল্পে গঠিত উপ-কমিটির প্রথম সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, সহসভাপতি খোরশেদ আলম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ট্রাফিক ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মুকুল হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, পৌরসভার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে অননুমোদিত ইজিবাইক শহরে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। বাঁকাল থেকে পাকাপোলের মুখ পর্যন্ত ৪ লেনের রাস্তা করা হচ্ছে। এছাড়া আশাশুনি ও কালিগঞ্জগামী বাসগুলোকে পৌরসভার মধ্যে না দাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাস টার্মিনাল দ্রুততম সময়ে লাবসা বাইপাস এলাকায় সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। পাশাপাশি পৌরসভা কর্তৃক অনুমোদন দেওয়া ৯শ’১৮টি ছাড়া অন্যান্য ইজিবাইক ও মোটরভ্যান নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। দিনের বেলা ট্রাকগুলোকে পৌরসভার ভেতরের রাস্তায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ডেনাইট কলেজ মোড় ও সাতক্ষীরা সরকারি কলেজ রোডের সংস্কার কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে।

বক্তারা আশা করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জেলা শহরের যানজট দৃশ্যত কমে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ বরগুনার ৫ জেলে

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

১০

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

১১

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

১২

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

১৩

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

১৪

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

১৫

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

১৬

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৭

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

১৮

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

১৯

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

২০
error: Content is protected !!