বাংলাদেশ, বুধবার, ০৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুলাই ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রা-শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ উদ্বোধন

উপকূলীয় প্রতিনিধি: খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলাবাসীর বহুল প্রত্যাশিত ‘গোবরা কমিউনিটি হার্বোরিং (গোবরা ঘাট)’ নির্মাণ সম্পন্ন হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে নবপল্লব প্রকল্পের আওতায় ফ্রেন্ডশিপের বাস্তবায়নে নির্মিত এই ঘাটটি বুধবার (৮ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে স্থানীয় জনগণ ও প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

খুলনার কয়রা সদর ইউনিয়নের গোবরায় এলাকায় আয়োজিত ঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী।

অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহার তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী এ কে এম সাখাওয়াত হোসেন।

বক্তারা বলেন, এটি শুধু একটি অবকাঠামো নির্মাণ প্রকল্প নয়; বরং উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ যাতায়াত, জীবিকা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার টেকসই পদক্ষেপ।

অনুষ্ঠানে জানানো হয়, গোবরা ঘাট কয়রা ও শ্যামনগর উপজেলার মধ্যে নদীপথে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন শত শত মানুষ এই ঘাট ব্যবহার করলেও বেহাল অবস্থার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা ও জোয়ারের সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেত এবং নারী, শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল ব্যাহত হতো।

স্থানীয় জনগণের এই দুর্ভোগ বিবেচনায় নিয়ে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে ঘাটটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সভায় নবপল্লব প্রকল্পের আওতায় ফ্রেন্ডশিপকে ঘাট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ফ্রেন্ডশিপ ১৫৬ ফুট দীর্ঘ কংক্রিটের হার্বোরিং নির্মাণ সম্পন্ন করে এবং অবশিষ্ট ১২০ ফুট অংশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় জনগণ ও প্রশাসনের তদারকিতে নির্মিত এই অবকাঠামো বর্তমানে দুই উপজেলার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন ঘাট নির্মাণের ফলে নদী পারাপারে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে, সময় সাশ্রয় হচ্ছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাজার ও কর্মসংস্থানের সঙ্গে মানুষের যোগাযোগ আরও সহজ হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দেবহাটায় চুরি মামলার ২ আসামি গ্রেফতার, ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

কেশবপুরে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

কয়রা-শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ উদ্বোধন

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের ল’ ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

১০

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

১১

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

১২

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

১৩

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

১৪

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

১৫

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

১৬

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

১৭

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১৮

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

১৯

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

২০
error: Content is protected !!