বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুলাই ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গার সরদার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গৃহকর্ত্রী রিজিয়া খাতুন জানান, তিনি সাতক্ষীরায় তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তারা ভাঙা। ঘরের ভিতরে বাক্সের তালা ভাঙা এবং সবকিছু তছনছ করা। বাক্সের মধ্যে থাকা একজোড়া রুলি, জমি বিক্রির নগদ টাকা, সৌর বিদ্যুতের ব্যাটারি, স্যামসাঙ মোবাইল, শাড়ি ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী রিজিয়া খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!