বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওয়াপাড়া ও বুধহাটায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজার ও নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বাঁধ ভেঙে দোকান-পাট, ঘরবাড়ি ও ফসলের মাঠসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শংকা দেখা দিয়েছে।

শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

জানা গেছে, বেতনা নদীর নওয়াপাড়া অংশের অপর পাড়ে যেনতেন ভাবে খনন করা হলেও শেষ করা হয়নি। ফলে নওয়াপাড়ার অংশই এখন নদীতে পরিণত হয়েছে। অপর পাড়ে ভরাট থাকায় নদীর স্রোত সরাসরি নওয়াপাড়ার বাঁধে আছড়ে পড়ায় তীর ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে ২-৩শ হাত বেড়িবাঁধের নিচের অংশ নদীতে চলে গিয়ে মূল বাঁধকে স্পর্শ করেছে। এছাড়া প্রায় ১০০ হাত এলাকায় মূল বাঁধের বড় অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিয়ত ভাঙন বড় হচ্ছে। মাত্র দু’দিনে বাঁধের মাটি দেড়-দু’হাত নেমে গেছে। দ্রুত রক্ষার ব্যবস্থা না করলে যেকোন মুহুর্তে বাঁধটি ভেঙ্গে যেতে পারে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৯ টার দিকে এমপি রবিউল বাশার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. শহিদুল ইসলাম, স্থানীয় আঃ কুদ্দুছ, আঃ মোতালেব ঢালী, মিজানুর রহমান, মনিরুল গাজী, মাও. জিয়ারুল ইসলাম, সেলিম গাজী, গোলাম হোসেন, খোকন মোড়লসহ এলাকার বহু নারী পুরুষ উপস্থিত ছিলেন।

তারা বলেন, ফাটল বড় হতে হতে ১০০ হাত এলাকার মূল বাঁধের মাটিতে ধ্বস নিয়েছে। এ ধ্বস নদীতে পড়লে বাঁধটি ছুটে যাবে। বাঁধ রক্ষা না করা গেলে বুধহাটা ইউনিয়ন, ফিংড়ী, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের শত শত গ্রাম, হাজার হাজার বিঘা ফসলী জমি, মৎস্য ঘের ভেসে যাওয়ার শংকা রয়েছে।

এমপি রবিউল বাশার পরে বুধহাটা বাজারে খেয়াঘাটের কাছে ভাঙনকবলিত এলাকা দেখতে যান। এ বাজারের একটি অংশ, বুড়োপীর সাহেবের দরগাহ ও দ্বাদশ শিব ও কালি মন্দির সংলগ্ন এলাকার বড় ধরনের ভাঙন শুরু হয়েছে।

এসময় ভাঙন রোধে ২-৩ দিনের মধ্যে কাজ শুরু হবে বলে সংসদ সদস্য উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১০

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১১

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১২

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৪

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৫

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৬

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৭

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৮

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৯

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

২০
error: Content is protected !!