বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হলে জুলাইয়ের বিপ্লব সার্থক হবে না। শ্রমজীবী মানুষ আজও নির্যাতিত ও নিষ্পেষিত। তাদের মুক্তির জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১৮ জুলাই) সকালে জেলা জামায়াতের কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সাতক্ষীরা জেলা ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এমপি, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসূল, অঞ্চল টিম সদস্য মো. আজিজুর রহমান ও মো. আলফিদা হোসেন।

সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল গফফারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি ও শ্রমিক নেতা শেখ নূরুল হুদা, অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অধ্যাপক আব্দুল জলিল, জাহিদুর রহমান, খোরশেদ আলম, মাওলানা রুহুল আমীন, অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, মাওলানা আব্দুর রহমান, তরিকুজ্জামান তুষার, ফিরোজ আওয়াল, মাওলানা রুহুল কুদ্দুস, মাস্টার মেহেরুল্লাহ, মাস্টার সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক শাহজাহান আলী, মাওলানা রুহুল আমীর, মাস্টার আমিনুর রহমান, মাস্টার আব্দুর রশীদ, মাওলানা রবিউল ইসলাম, ট্রেড ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান, মাওলানা মশিউর রহমান, হাফিজুর রহমান, মেহেরুল্লাহ, বেকারহান উদ্দিন, মিজানুর রহমান, মশিউর রহমান, হাফেজ আব্দুর রব, শহীদুল ইসলাম, ফজলে মাহমুদ, আবু হুরায়রা, আইউব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১০

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১১

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১২

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৩

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৪

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৬

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৭

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৮

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৯

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

২০
error: Content is protected !!