
বিনোদন ডেস্ক: বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল- বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী জেনিফার উইনগেট। বিষয়টি যদিও আড়ালেই রাখতেই চেয়েছেন তিনি।
গত ১৬ জুলাই লন্ডনে একটি ঘরোয়া অনুষ্ঠানে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেন জেনিফার।
সামাজিকমাধ্যমে বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে জেনিফার বিয়ের সাদা গাউন পরে রয়েছেন। নিজের বিয়ের লুক থেকে ডিজাইনার গাউন নিয়ে আলোচনা করতেও দেখা যাচ্ছে জেনিফারকে।
অভিনেত্রীর মাথায় বিয়ের ওড়না। জেনিফার একটি ফ্যান পেজ থেকেই বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
যে ছবি দেখে সবাই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে এই খবরের সত্যতা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী কিংবা তার সঙ্গী। তাদের নীরবতাই যেন বাড়িয়ে দিয়েছে রহস্যের মাত্রা।
বিচ্ছেদের ১২ বছর পরে আবারও নতুন জার্নি শুরু করেছেন জেনিফার। তাই হয়তো খরটা আড়ালে রেখেছেন অভিনেত্রী। এর আগে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে করেছিলেন জেনিফার। বছর দুয়েকের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়।
করণের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। দীর্ঘ সময় পরে সমস্ত যন্ত্রণা ভুলে তাই নতুন ছন্দে ফিরেছেন।
খবর অনুযায়ী, জেনিফার বর্তমান স্বামী উইলিয়াম ইসমাইল সিঙ্গাপুরের একজন ব্যবসায়ী। তিনি এমএইচসি ডিজিটাল গ্রুপে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর ও ডিরেক্টর হিসেবে কর্মরত। ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ফিন্যান্সে পড়াশোনা করেছেন। এর আগে তিনি ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে কর্মরত ছিলেন।
মন্তব্য করুন