বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১ আগস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে টাইগারদের প্রথম বহর।

প্রথম দফায় দেশ ছেড়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, ওপেনার তানজিদ হাসান তামিম, অমিত হাসানসহ দলের কয়েকজন সদস্য।

তাদের সঙ্গে রয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং সাপোর্ট স্টাফের সদস্যরা।
দলের বাকি সদস্যরা পৃথক ফ্লাইটে পরে অস্ট্রেলিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য কিছুটা আগেভাগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল।
সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
প্রথম টেস্ট ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

ডারউইনে এর আগে মাত্র একবারই খেলেছে বাংলাদেশ। ২০০৩ সালের সেই সফরে ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। এরপর এই ভেন্যুতে আর কোনো টেস্টও অনুষ্ঠিত হয়নি। ফলে মাঠ ও কন্ডিশন সম্পর্কে স্বাভাবিকভাবেই খুব বেশি ধারণা নেই বর্তমান দলের ক্রিকেটারদের।

সফরের আগে সংবাদ সম্মেলনে শান্ত জানান, ডারউইনের কন্ডিশন নিয়ে খুব বেশি তথ্য না থাকলেও দলের বিশ্লেষকরা প্রয়োজনীয় তথ্য দিয়েছেন।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়াকে নিজের জন্য বিশেষ সৌভাগ্য বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে সম্মান অর্জন করা, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিপক্ষে টেস্ট খেলতে পারাটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। গত ২৩ বছরে আমাদের সেখানে আরও বেশি টেস্ট খেলা উচিত ছিল। আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করা। যদি আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, তাহলে ভবিষ্যতে তারা আমাদের আরও বেশি টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১০

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১১

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১২

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১৩

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৪

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৫

গুরুতর আহত রাশমিকা

১৬

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১৭

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১৮

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৯

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

২০
error: Content is protected !!