বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ আগস্ট ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪র্থ বর্ষের শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক, থাকবে আর্থিক সহায়তা

ডেস্ক রিপোর্ট: আগামী পাঁচ বছরের মধ্যে সব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া উচ্চশিক্ষার রূপান্তরের পথযাত্রায় প্রশিক্ষিত মাস্টার ট্রেইনার ও জাতীয় প্রশিক্ষকেরা ইউজিসির কর্মপরিকল্পনা বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন বলেও মনে করেন ।

মঙ্গলবার রাতে সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্পের আওতায় আয়োজিত সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষায় মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ইউজিসি পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে।
এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কর্মবাজারের চাহিদার মধ্যে থাকা ব্যবধান কমিয়ে শিক্ষার্থীদের দক্ষ, কর্মসংস্থান-উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলা।

তিনি জানান, এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীরা শিল্প, বাণিজ্যিক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়ন ও নৈতিক মূল্যবোধের শিক্ষা প্রদান করা হবে।
এসব কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, মাস্টার ট্রেইনার থেকে জাতীয় প্রশিক্ষক তৈরির এই ধাপভিত্তিক উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোতে মান নিশ্চিতকরণ, গবেষণা, উদ্ভাবন, আধুনিক পাঠদান পদ্ধতি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশে সহায়ক হবে। একই সঙ্গে গবেষণা সংস্কৃতির উন্নয়ন, প্রান্তিক বিশ্ববিদ্যালয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি কমাতে ফেলোশিপ সম্প্রসারণ এবং অপেক্ষাকৃত পিছিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ১০ দিনের নিবিড় প্রশিক্ষণ শেষে ২০ জন শিক্ষককে জাতীয় প্রশিক্ষক হিসেবে সনদ দেওয়া হয়। তাঁরা আগামী দুই বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার জ্যেষ্ঠ শিক্ষককে পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ দেবেন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচইর পরামর্শক ড. বেন ব্রাবন, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম বক্তব্য দেন।

বিশ্বব্যাংকের সহায়তায় ইউজিসির হিট প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত তিন ধাপের এই সক্ষমতা উন্নয়ন কর্মসূচির প্রথম পর্বে ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়। দ্বিতীয় পর্বে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন জাতীয় প্রশিক্ষক এখন দেশব্যাপী জ্যেষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

তারা নাকি ডিসেম্বরে দেশে আসবে, আসেন রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১০

দেশজুড়ে নানা কর্মসূচিতে জুলাই শহীদদের স্মরণ

১১

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শ্যামনগরে ড. মনিরুজ্জামান

১২

৪র্থ বর্ষের শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক, থাকবে আর্থিক সহায়তা

১৩

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

১৪

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

১৫

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৬

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

১৭

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

১৮

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৯

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

২০
error: Content is protected !!